ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সাদিক অ্যাগ্রোর ইমরানের বিরুদ্ধে অর্থপাচারের প্রমাণ পেয়েছে সিআইডি

সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের বিরুদ্ধে ১৩৩মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে তাকে মহানগর দায়রা জজ আদালতে তোলা হয়। এর আগে, সোমবার (৩ মার্চ) সিআইডি ইমরান হোসেনকে গ্রেপ্তার করে।


সিআইডি জানিয়েছে, সাদিক এগ্রোর বিরুদ্ধে চোরাচালান, প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে সরকারি বিধি লঙ্ঘন করে অনুমোদনহীন ব্রাহমা জাতের গরু আমদানির অভিযোগ রয়েছে। এছাড়া, ভূটান ও নেপাল থেকে চোরাচালানের মাধ্যমে আনা ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে এনে তা বিক্রির প্রমাণ পাওয়া গেছে।এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে এবং মামলার জন্য প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে। এই মামলা করেছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ads
ads
ads

Our Facebook Page

↑